Skip to main content

Posts

Showing posts with the label Cyclones Umphun

About Super Cyclones

     ২০০৪ সালে গুজরাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ' অনিল' সেই থেকেই নামকরণ হয়া শুরু ৷ ১৬ বছর পর নামের প্রথম তালিকা শেষ হল উম্পুনের হাত ধরেই ৷ আগে নাম রাখার দায়িত্বে ছিল ৮ টি দেশ রাখা হয়েছিল ৬৪ টি নাম ৷এবার তালিকা লম্বা, ১৩ টি দেশ মিলে ১৬৯ টি ৷সাগরের জঠরে জন্ম হলেই সেই নামে দুনিয়া চিনবে ৷বঙ্গোপসাগর ও আরবসাগর লাগোয়া যে দেশগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তেমন ১৩ টি দেশ নাম রাখার দায়িত্বে ৷ব্যবহারের মূল দায়িত্বে Regional Specialized Meteorological Centre for Tropical Cyclones over North Indian Oceans (New Delhi) , এককথায় ভারত ৷ এতদিন ছিল ৮ টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ৷ নতুন তালিকায় যোগ হয়েছে ইরান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন৷          নামকরণের এই চল উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এসেছে অনেক পরে, এই প্রবনতা প্রথম দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে ৷ ১৯৫৩ সালে শুরু হয় হারিকেনের নাম দেওয়া; শুরুতে বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নাম হত মেয়েদের নামে পর...