Skip to main content

History of Puri's Jagganath RathYatra





১.জগন্নাথের জ্বর :-

রথের পনেরো দিন আগে অনরবাহ প্রথায় জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়। এই অনরবাহ প্রথা সম্পর্কে আপনাদের দু চার কথা বলি। সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি আর দেবতার স্নান হয়? তাই জগন্নাথ দেবের স্নানের জল আসে বদ্ধ কুয়ো থেকে। এমন কুয়ো যেখানে সূর্যের আলো পড়েনি। সেই রকম কুয়ো থেকে ১০৮ ঘড়া জলে তিনি স্নান করেন। আর স্নানের পরেই তাঁর খুব জ্বর হয়।

অসুখ করলে তাঁর চিকিৎসাও তো করতে হবে নাকি? প্রভু যখন স্নান করেন ‘চাহনি মণ্ডপ’ থেকে তা দেখেন শ্রীলক্ষ্মী মাতা। জ্বরের পর তিনিই নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন। আর তাঁকে সাহায্য করেন অন্ত্যজ দয়িতাপতিরা। জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয়। সেরে উঠতে সময় লাগে ১৫ দিন। আর এই সময়টা ভক্তদের দর্শন দেন না তিনি।

২. মাসির বাড়ির আদর :-

সবাই জানে যে রথের দিন মহাপ্রভু তাঁর দুই ভাই বোনকে নিয়ে চলে যান মাসির বাড়ি। মাসির বাড়ির আদর সাত দিন ধরে খেয়ে তবেই ফিরে আসেন নিজের বাড়ি। কখনও জানতে ইচ্ছে হয়েছে কে এই মাসি? তা হলে বলি শুনুন। পুরাণে কথিত আছে জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রা যখন মাসির বাড়ি যেতেন তখন তাঁদের জন্য লাগত ছ’টি রথ। একসময় পুরীর মন্দির আর গুণ্ডিচা মন্দিরের মাঝখান দিয়ে বয়ে যেত সারদা নদী। রথে করে তো আর নদী পেরনো যায় না। তাই নদীর অপর পারে মাসি আরও তিনটি রথের ব্যবস্থা করে রাখতেন বোনঝি আর বোনপোদের জন্য। সব মিলিয়ে ছ’টি রথ। এই মাসির নাম হল অর্ধাসনী দেবী। প্রচলিত কথা অনুসারে মাসির হাতের তৈরি চালের পিঠে জগন্নাথের খুব প্রিয়। আজও অর্ধাসনী দেবীর মন্দিরে চালের পিঠের ভোগ দেওয়া হয়।




৩. প্রভুর গণপতি বেশ :-

হ্যাঁ, স্নানযাত্রার সময় জগন্নাথ দেবকে সাজিয়ে তোলা হয় গণেশের মতো। ব্রহ্মপুরাণ অনুযায়ী জগ্ননাথ দেবের পরম ভক্ত সাত্বিক ব্রাহ্মণ গণপতি ভট্ট জগ্ননাথকে গণেশরূপে দর্শন করেছিলেন। ভক্তের মান রাখতে প্রতি বছর স্নানের পর গণেশরূপে সেজে ওঠেন তিনি। জগন্নাথ দেব যে রথে চড়েন সেটির নাম নান্দীঘোষ (১৬টি চাকার রথ), বলরামের রথের নাম তালধ্বজ ( ১৪টি চাকার রথ) আর সুভদ্রার রথের নাম দর্পদলন (১৪টি চাকার রথ)।



এটি গুণ্ডিচা মন্দির, জগ্ননাথ দেবের মাসির বাড়ি



৪. জগন্নাথ দেবের বিশাল রত্নভাণ্ডার :-

প্রভুর কাছে সর্বস্ব বিলিয়ে দিতে রাজি থাকেন ভক্তরা। ইচ্ছে পূর্ণ হলে অনেক ভক্তই অনেক কিছু ডান করেন পুরীর মন্দিরে। জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে আছে মণি, মুক্তো, নীলকান্ত মণি, প্রবাল, সোনা, রুপো ও আরও অনেক কিছু। তিন ভাই বোনের একটি করে নেকলেস আছে যার ওজন প্রায় ১২০ তোলা! এছাড়াও রয়েছে তিন থেকে সাত হাজার ভরির তিনটে সোনার মুকুট। রত্ন ভাণ্ডারের একটি চাবি থাকে পুরীর গজপতি মহারাজদের কাছে। আর একটি থাকে মন্দির কর্তৃপক্ষের কাছে। কথিত আছে এই রত্নভাণ্ডার পাহারা দেয় একটি সাপ, যার মাথায় আছে মণি। সেই সাপ যুগ যুগ ধরে রত্নভাণ্ডার পাহারা দিয়ে আসছে। পুরীর মন্দিরের প্রধান পুরোহিত ব্যতীত সেই সাপকে কেউ দেখতে পায় না বা না দেখার অধিকার নেই। জগ্ননাথের ভক্তরা মনে করেন, এই সাপ আছে বলেই বহুবার রত্নভাণ্ডার আক্রমণ করা সত্ত্বেও বিশেষ ক্ষতি হয়নি।


জয় জগন্নাথ

Source : Wikipedia & Media-Platform


THANK YOU

© copyright 2020 – All rights reserved

Comments

Popular posts from this blog

Some amazing facts about Sachin Tendulkar

1 .  Sachin Tendulkar has bowled more balls than Shoaib Akhtar in ODIS 2 .  Sachin got out for a duck only once in his entire Ranji Trophy Career by Bhuvneshwar Kumar 3 .  Sachin is the only bowler to defend 6 or fewer runs off the last over twice in ODIS 4 .  Tendulkar has got all the scores from 0-100 in his international career barring   58 and 75 5 .  Sachin has more 5 wickets hauls than Shane Warne in ODIs 6 .  Tendulkar has batted on all the days of a year ( including 29Feb )expect  May 1st 7 .  Sachin was wrongly given out at least 39 times in his Cricket Career  8 . Sachin became the 1st ever cricketer to be adjudged Runout by a 3rd Umpire in 1992 Source : Socal Media & Wikipedia  THANK YOU © copyright 2020 –...

Mohun Bagan Athletic Club

MohunBagan Atletic Club Logo Estd - 15 August , 1889 Short Name - MB Nicknames - The Marines, Bagan, The National Club of India , Sabooj Maroon Brigade Founder - Bhupendra Nath Base Home Ground - SaltLake Stadium (68,000) , Mohun Bagan Ground(22,000), Barasat Stadium (22,000) , Rabindra Sarabor (13,000) ■ ■ Statistics ■ ■ ○○  FOOTBALL ○○ • NFL - 1997-98 , 1999-2000 , 2001-02 ● I League - 2015, 2019-20 • Fed Cup -1978,80,81,82,86,87, 1992,93,94,98,2001,06,08,2016 • Super Cup - 2006-07 ,2008-09 ● IFA Shield - 1911,47,48,52,54,56,60,62,67,69,76,77,78,79,81,82,87,89,1998,1999,2003 ● DURAND CUP - 1953, 59, 60, 63, 64, 65, 74, 77, 79, 80, 82, 84, 85, 86, 1994, 2000 • ROVERS CUP - 1955, 66, 68, 70, 71, 72, 76, 77, 81, 85, 88, 1991, 92, 2000-01 ● CFL - 1939,43, 44, 51, 54, 55, 56, 59, 60, 62, 63, 64, 65, 69, 76, 78, 79,83 , 84, 86, 90, 92, 94, 1997, 2001, 05, 07, 08, 09, 2018 • Airlines Gold Cup - 1...

Lionel MESSI

Lionel Andrés Messi Cuccittini জন্ম: ২৪ জুন ১৯৮৭ (বয়স ৩৩) জন্ম স্থান: রোজারিও, সান্তা ফে, আর্জেন্টিনা উচ্চতা : ১.৬৯ মি (৫ ফু ৬ ১⁄২ ইঞ্চি) মাঠে অবস্থান ফরোয়ার্ড বর্তমান ক্লাব বার্সেলোনা জার্সি নম্বর ১০ ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহর এ জন্মগ্রহণ করেন আধুনিক ফুটবল এর রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি। তাঁর ফুটবল এর হাতেখড়ি স্থানীয় ক্লাব গ্রান্ডলি র হয়ে,সেখান থেকে নিউ ওয়েলস ওল্ড বয়েজ এ যোগদান করেন। এই ছোট্ট বয়সেই বিশেষজ্ঞদের স্তম্ভিত করেন।তারপর হঠাৎ জীবনের ছন্দপতন।১১বছর বয়সে তাঁর ধরা পরে গ্রোথ হরমোন এর সমস্যা। প্রশ্ন উঠে যায় এখানেই কি শেষ?? . . . . না,তিনি যে হারতে শেখেননি। তৎকালীন বার্সা ক্রীড়া পরিচালক কার্লোস রেকস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তাকে বার্সেলোনা তে আসার অনুরোধ জানান।তিনি আরও বলেন মেসির চিকিৎসার যাবতীয় খরচা বার্সেলোনা বহন করবে। . . এরপরই ছোট্ট মেসি বাবার সাথে আর্জেন্টিনা ছেড়ে স্পেন এর পথে পাড়ি জমান।স্পেন এ এসে যোগদান করেন বার্সালোনার যুব একাডেমি লা মাসিয়া তে।এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি। . . . . দ...