Skip to main content

About Super Cyclones





     ২০০৪ সালে গুজরাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'অনিল' সেই থেকেই নামকরণ হয়া শুরু ৷ ১৬ বছর পর নামের প্রথম তালিকা শেষ হল উম্পুনের হাত ধরেই ৷ আগে নাম রাখার দায়িত্বে ছিল ৮ টি দেশ রাখা হয়েছিল ৬৪ টি নাম ৷এবার তালিকা লম্বা, ১৩ টি দেশ মিলে ১৬৯ টি ৷সাগরের জঠরে জন্ম হলেই সেই নামে দুনিয়া চিনবে ৷বঙ্গোপসাগর ও আরবসাগর লাগোয়া যে দেশগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তেমন ১৩ টি দেশ নাম রাখার দায়িত্বে ৷ব্যবহারের মূল দায়িত্বে Regional Specialized Meteorological Centre for Tropical Cyclones over North Indian Oceans (New Delhi), এককথায় ভারত ৷ এতদিন ছিল ৮ টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ৷ নতুন তালিকায় যোগ হয়েছে ইরান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন৷


     

   নামকরণের এই চল উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এসেছে অনেক পরে, এই প্রবনতা প্রথম দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে ৷ ১৯৫৩ সালে শুরু হয় হারিকেনের নাম দেওয়া; শুরুতে বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নাম হত মেয়েদের নামে পরে আবার ছেলেদের নামের চল দেখা যায় ৷ গোটা বিশ্বেই যে দেশগুলিতে ঝড়ের প্রভাব পড়ে , নামকরণ তারাই করে ৷ যেমন, দক্ষিণ-চীন সাগরে সৃষ্ট টাইফুনের নাম ঠিক করে তার পার্শ্ববর্তী দেশ তেমনি আমেরিকা ও তার পড়শি দেশ মিলে ঠিক করে আটলান্টিকের হারিকেনের নাম ৷

    ৬৪ টি নাম শেষ হতে সময় লাগল ১৬ বছর ,যার ১৫ টি কাজে লেগেছে ২০১৮ ও ২০১৯ সালে ৷ নতুন তালিকা ঠিক করতে ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ওমানে বৈঠকে বসে ১৩ টি দেশ ৷

তবে হুদহুদ, তিতলির মতো নাম নিয়ে বিতর্ক হয়েছে ৷ নামে পাখি বা প্রজাপতি কেন ,তা নিয়ে প্রশ্ন ওঠে ৷




●পরবর্তী ১৩ টি ঘূর্ণিঝড়ের নাম :-

নির্সগ (বাংলাদেশ) , গতি (ভারত ), নিভার  (ইরান ), বুরেভি (মালদ্বীপ ), তাউতে  (মায়ানমার ), ইয়াস (ওমান ) , গুলাব (পাকিস্তান ), শাহিন (কাতার) , জোয়াদ  (সৌদি আরব ) , অশনি (শ্রীলঙ্কা), সিত্রাং (থাইল্যান্ড) , মন্দুস (সংযুক্ত আরব আমিরশাহী ) , মোখা (ইয়েমেন)

   

● ভারতের দেওয়া ১৩ টি নাম :-

গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভাঞ্জন, ঘূর্ণি, অম্বুদ , জলধি, ভেগা



■বিগত কয়েক বছরের কয়েকটি বিধংস্বী ঘূর্ণিঝড়ের তথ্য  :-




১|  ---  এপ্রিল, ১৯৯১ (বাংলাদেশ ) ২৩৫ কিমি /ঘন্টা 

২| ---  মে, ১৯৯৪ (বাংলাদেশ-মায়ানমার) ২১৩ কিমি /ঘন্টা 

৩|পারাদ্বীপ   অক্টোম্বর , ১৯৯৯ (ওড়িশা)  ২৬০কিমি/ঘন্টা 

৪| সিডার    নভেম্বর, ২০০৭ (বাংলাদেশ)  ২১৩ কিমি/ঘন্টা 

৫| আয়লা     ২৫ মে ,২০০৯ (পশ্চিমবঙ্গ)  ১১২ কিমি /ঘন্টা 

৬| গিরি   অক্টোম্বর , ২০১০  (মায়ানমার)  ১৯৪ কিমি /ঘন্টা 

৭| পিলিন   অক্টোম্বর , ২০১৩ (ওড়িশা)  ২১৩ কিমি / ঘন্টা 

৮| হুদহুদ  অক্টোম্বর , ২০১৪ (অন্ধ্রপ্রদেশ)
১৮৫ কিমি/ঘন্টা 

৯| ফনী  মে, ২০১৯ (ওড়িশা ) ২০৫ কিমি/ঘন্টা 

১০| বুলবুল  ৯ নভেম্বর,  ২০১৯ (বাংলা-ওড়িশা )  ১৩০ কিমি /ঘন্টা 

১১| উম্পুন  ২০ মে, ২০২০ (বাংলা )  ১৩০-১৮০ কিমি /ঘন্টা 









































Source : Print Media 






Comments

Post a Comment

Popular posts from this blog

Some amazing facts about Sachin Tendulkar

1 .  Sachin Tendulkar has bowled more balls than Shoaib Akhtar in ODIS 2 .  Sachin got out for a duck only once in his entire Ranji Trophy Career by Bhuvneshwar Kumar 3 .  Sachin is the only bowler to defend 6 or fewer runs off the last over twice in ODIS 4 .  Tendulkar has got all the scores from 0-100 in his international career barring   58 and 75 5 .  Sachin has more 5 wickets hauls than Shane Warne in ODIs 6 .  Tendulkar has batted on all the days of a year ( including 29Feb )expect  May 1st 7 .  Sachin was wrongly given out at least 39 times in his Cricket Career  8 . Sachin became the 1st ever cricketer to be adjudged Runout by a 3rd Umpire in 1992 Source : Socal Media & Wikipedia  THANK YOU © copyright 2020 –...

Mohun Bagan Athletic Club

MohunBagan Atletic Club Logo Estd - 15 August , 1889 Short Name - MB Nicknames - The Marines, Bagan, The National Club of India , Sabooj Maroon Brigade Founder - Bhupendra Nath Base Home Ground - SaltLake Stadium (68,000) , Mohun Bagan Ground(22,000), Barasat Stadium (22,000) , Rabindra Sarabor (13,000) ■ ■ Statistics ■ ■ ○○  FOOTBALL ○○ • NFL - 1997-98 , 1999-2000 , 2001-02 ● I League - 2015, 2019-20 • Fed Cup -1978,80,81,82,86,87, 1992,93,94,98,2001,06,08,2016 • Super Cup - 2006-07 ,2008-09 ● IFA Shield - 1911,47,48,52,54,56,60,62,67,69,76,77,78,79,81,82,87,89,1998,1999,2003 ● DURAND CUP - 1953, 59, 60, 63, 64, 65, 74, 77, 79, 80, 82, 84, 85, 86, 1994, 2000 • ROVERS CUP - 1955, 66, 68, 70, 71, 72, 76, 77, 81, 85, 88, 1991, 92, 2000-01 ● CFL - 1939,43, 44, 51, 54, 55, 56, 59, 60, 62, 63, 64, 65, 69, 76, 78, 79,83 , 84, 86, 90, 92, 94, 1997, 2001, 05, 07, 08, 09, 2018 • Airlines Gold Cup - 1...

Lionel MESSI

Lionel Andrés Messi Cuccittini জন্ম: ২৪ জুন ১৯৮৭ (বয়স ৩৩) জন্ম স্থান: রোজারিও, সান্তা ফে, আর্জেন্টিনা উচ্চতা : ১.৬৯ মি (৫ ফু ৬ ১⁄২ ইঞ্চি) মাঠে অবস্থান ফরোয়ার্ড বর্তমান ক্লাব বার্সেলোনা জার্সি নম্বর ১০ ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহর এ জন্মগ্রহণ করেন আধুনিক ফুটবল এর রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি। তাঁর ফুটবল এর হাতেখড়ি স্থানীয় ক্লাব গ্রান্ডলি র হয়ে,সেখান থেকে নিউ ওয়েলস ওল্ড বয়েজ এ যোগদান করেন। এই ছোট্ট বয়সেই বিশেষজ্ঞদের স্তম্ভিত করেন।তারপর হঠাৎ জীবনের ছন্দপতন।১১বছর বয়সে তাঁর ধরা পরে গ্রোথ হরমোন এর সমস্যা। প্রশ্ন উঠে যায় এখানেই কি শেষ?? . . . . না,তিনি যে হারতে শেখেননি। তৎকালীন বার্সা ক্রীড়া পরিচালক কার্লোস রেকস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তাকে বার্সেলোনা তে আসার অনুরোধ জানান।তিনি আরও বলেন মেসির চিকিৎসার যাবতীয় খরচা বার্সেলোনা বহন করবে। . . এরপরই ছোট্ট মেসি বাবার সাথে আর্জেন্টিনা ছেড়ে স্পেন এর পথে পাড়ি জমান।স্পেন এ এসে যোগদান করেন বার্সালোনার যুব একাডেমি লা মাসিয়া তে।এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি। . . . . দ...